• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

admin / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিল নগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি ( তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ। উল্লেখ্য বিকেলে মাননীয় সংসদ সদস্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৌর শহরের সুজন মালের বাড়ি পরিদর্শন করেন, অসুস্থ বিএনপি নেতা আব্দুল হাকিম এর বাসায় তাকে দেখতে যান এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online