• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

admin / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তাজিম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধানকুন্টি গ্রামের সরাতলা বাজার এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। শিশু সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সরাতলা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাজিমকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ৫০ শয্যা বিশিষ্ট তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সরাতলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাজিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে ভিড় করেন। স্বজনদের আহাজারি ও কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই শিশু তাজিমের এমন করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না।
স্থানীয়রা অভিযোগ করেন, সরাতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অটোরিকশা ও অন্যান্য যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। বাজার এলাকাটি অত্যন্ত ব্যস্ত হওয়া সত্ত্বেও সেখানে নেই কোনো কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার কিংবা পর্যাপ্ত সড়ক নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, শিশু তাজিমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত সরাতলা বাজার এলাকায় স্পিড ব্রেকার স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং কঠোর সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
ঘটনার পর এলাকায় শোকের আবহাওয়া বিরাজ করছে। স্থানীয়রা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দোষী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online