• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:3;

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং যুব সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ পৌরসভার মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে বরইতলায় আয়োজিত যুব সমাবেশে রাজিব আহমেদ মাসুম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি আমার ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সর্বোপরি, তাড়াশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।”

তিনি আরও বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাদ জোহর দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online