• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

admin / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মামুনের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
​গত ১৯ অক্টোবর (সোমবার) বিকেলে মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রাম থেকে শোডাউনটি শুরু হয়। এতে শত শত মোটরসাইকেল নিয়ে স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সুশৃঙ্খল এই শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রাম প্রদক্ষিণ করে মাগুড়া বাজারে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রার্থী ও নেতাকর্মীদের করতালির মাধ্যমে স্বাগত জানান।
​শোডাউনে মাগুড়া বিনোদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রবীণ ও নবীন নেতাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​জনসমাবেশ ও শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মামুন বলেন,
​”আমি অতীতে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে সর্বদা মাগুড়া বিনোদ ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দল থেকে সমর্থন প্রত্যাশা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সমর্থন প্রদান করে, তবে সাধারণ জনগণের অপরিসীম ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো এবং মাগুড়া বিনোদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
​এসময় উপস্থিত নেতাকর্মীরা মামুনের সমর্থন ও বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online