• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

admin / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে পুরস্কার প্রদান, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্যসচিব খন্দকার আব্দুল বারিক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম, কৃষি কর্মকর্তা এমিলি জান্নাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online