• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

admin / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিনিধি:

“সমবায় শক্তি সমবায়ে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ( কালব)’ র ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সভার আয়োজন করা হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আয়নুল হক। তিনি তাঁর বক্তব্যে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি ও শিক্ষকদের কল্যাণে এই সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
​তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সমবায় অফিসার
জনাব দ্বীন বন্ধু মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুর রহমান।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা
খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।
​বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট ও আগামী বছরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা পেশ করা হয়। বক্তারা শিক্ষক ও কর্মচারীদের আপদকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করতে এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online