• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে অনুপ্রাণিত করে। সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে চেতনা তিনি তাঁর সৃষ্টিকর্মে তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের একপর্যায়ে হামদ-নাত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা কৃষি কর্মকর্তা সুমিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম এবং বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাদী সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online