• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

admin / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ঘটনাটি ঘটে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুল সালাম একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়ির পাশে পুকুরপাড়ে গেলে অভিযুক্ত আব্দুল সালাম তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সটকে পড়ে। এ ঘটনার পর মঙ্গলবার (২০ অক্টোবর) ভুক্তভোগীর বাবা তাড়াশ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online