• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

admin / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।”

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আপনারা জানেন, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারব। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব।”

 

তিনি বলেন, “বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online