• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

admin / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

 

সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন ধান ও শাক সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
​রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।
​প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের অগ্রগতি ও উৎপাদন বৃদ্ধিতে ওই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৬ শত কৃষকের প্রত্যেককে ১০ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং আরও ৬ শত কৃষকের মাঝে বিভিন্ন প্রকার শাক সবজির বীজ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online