• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল

admin / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি’র সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে
ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
এ সভায় এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় তিনি বলেন,বিএনপি ও অঙ্গ সংগঠনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ,চরিত্রহীন,নেশাখোর ব্যক্তি থাকতে পারবে না। এলাকর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন আব্দুল মান্নান তালুকদারের জৈষ্ঠ সন্তান রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, ,সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, যুবদলের আহবায়ক এফএম শাহআলম,সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান , ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক খন্দকার।

উল্লেখ্য,বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের চারবারের সাংসদ সদস্য।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online