• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন ​ আবু হাসেম চেয়ারম্যান ও মন্টু সেক্রেটারী নির্বাচিত

admin / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।
​নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ এবং ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
​নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পান ২৭৫ ভোট।
​সেক্রেটারী পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ আলী পেয়েছেন ২৭১ ভোট। ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পান ৩০৯ ভোট।
​অন্যদিকে, ডিরেক্টর (পরিচালক) পদে আব্দুল মোমিন খোকন (৩৫৬ ভোট) ও আব্দুল হান্নান (৩৩৯ ভোট) নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনজুর মুরশেদ ২৪৬ ভোট ও কবিরুল ইসলাম ২০০ ভোট পান।
​নির্বাচনের সার্বিক পরিবেশ ও ফলাফল নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা বলেন, “উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকলের সহযোগিতায় একটি অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
​নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “সংগঠনের সকল শিক্ষক ও কর্মচারী ভাইয়েরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা তার যথাযথ মর্যাদা দেব। সদস্যদের কল্যাণ ও সংগঠনের সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online