নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে। অভিযুক্ত আব্দুল সালাম একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়ির পাশে পুকুরপাড়ে গেলে অভিযুক্ত আব্দুল সালাম তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সটকে পড়ে। এ ঘটনার পর মঙ্গলবার (২০ অক্টোবর) ভুক্তভোগীর বাবা তাড়াশ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।