• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

admin / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আব্দুল আজিজ ও তার ছেলে জাকির হোসেন দুলালের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের মোতালেব।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোতালেবের স্ত্রী মাহমুদা খাতুন তার পৈত্রিক সূত্রে চন্ডিভোগ মৌজায় ২৯ শতাংশ ভিটাজমির মালিক। আরএস খতিয়ান নম্বর ৯৮ ও দাগ নম্বর ১৭৯-এর ওই জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি আব্দুল আজিজ ও তার ছেলে জাকির হোসেন দুলাল ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন মোতালেব। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রায় তিন মাস আগে প্রতিবেশী আনিছকে ওই ভিটায় পালা দেওয়ার অনুমতি দেন মোতালেব। কিন্তু অভিযুক্তরা আনিছকে পালা সরিয়ে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিতে থাকেন। সর্বশেষ গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আনিছের বাড়ির দক্ষিণ পাশের রাস্তার সামনে গিয়ে অভিযুক্তরা পালাটি সরিয়ে নিতে বলেন। অন্যথায় তা ভেঙে ফেলার হুমকি দেন। এ সময় বাধা দিলে মোতালেব ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় আনিছ, সাজেদাসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ বিষয়ে মোতালেব তাড়াশ থানা পুলিশের কাছে অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online