মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী গ্রামের বাসিন্দা মোঃ আহসান আলী (আনুমানিক বয়স ১১০ বছর) নিখোঁজ হয়েছেন। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আত্মীয়ের বাড়িতে পৌঁছাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ আহসান আলী কানে কম শোনেন। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে কোথাও দেখতে পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
০১৬২২১০৪২৯২
০১৭৩৫১৬৮৫১৯
নিখোঁজ আহসান আলীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।