• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

তাড়াশে পৌর বাজার প্রবেশ পথের জনদুর্ভোগ নিরসনে সংস্কার কাজের উদ্বোধন

admin / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

 

অবশেষে সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই রাস্তাটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় পৌরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর বাজারে পূর্বদিক থেকে প্রবেশের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে থাকত এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই জনদুর্ভোগ দূরীকরণ এবং পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাস্তাটির দ্রুত সংস্কার কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ।
​তাড়াশ পৌর সভার উদ্যোগে এবং এডিপির অর্থায়নে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা ব্যয়ে ৭১ মিটার ওই রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে বলে পৌর প্রকৌশল দপ্তর নিশ্চিত করেছে।
​সোমবার সকালে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
​সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর বিএনপি সাবেক আহ্বায়ক ​তপন গোস্বামী, যুগ্ম আহ্বায়ক
​খন্দকার সাইফুল ইসলাম, ​আবুল হোসেন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য ​জিপরুল হোসাইন, পৌর সভার সচিব
​তায়েব আলী, প্রকৌশলী ​মুকুল হোসেন প্রমুখ।
​উদ্বোধনকালে সহকারী কমিশন ( ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, এ রাস্তাটি সংস্কারের ফলে পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online