• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

admin / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক ঃ


সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতির আবহে ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব মন্দিরে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ওই উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
​বর্ণাঢ্য এ র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা ওবায়দুল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি এফ এম শাহ আলম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ এতে অংশ নেন।
​র‍্যালি শেষে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online