মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গালর্স স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে শিক্ষাঙ্গনে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা চত্বরে এলাকার ছাত্র-ছাত্রী ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।রক্ষক যখন ভক্ষক, তখন প্রতিবাদই একমাত্র পথ!” স্লোগান সংবলিত ব্যানার হাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নারীরা বিক্ষোভে অংশ নেয়।তারা অবিল অপরাধী শিক্ষককে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়া একাধিক শিক্ষার্থী জানান, খোকন নামের একজন শিক্ষক ওই অপকর্মের হোতা।আর অধ্যক্ষ আব্দুল আলিম তার আশ্রয়-প্রশ্রয় দাতা।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।