• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশ পৌরসভার উদ্যোগে ২ শতাধিক বৃক্ষরোপণ

admin / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

 

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় তাড়াশ পৌরসভাকে একটি সবুজ-শ্যামল সুন্দর্য মন্ডিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। তাড়াশ পৌরসভার উদ্যোগে বুধবার বিকেল ৪ ঘটিকায় পৌরসভার শ্মশান রাস্তায় ওই বৃহ্মরোপন করা হয়।
​পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান-এর সার্বিক ব্যবস্থাপনায় ওই বৃক্ষরোপন কর্ম সুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে শ্মশান রাস্তার দুই পাশে পরিবেশবান্ধব, ফলজ, বনজ,ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী ২ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত প্রজাতির মধ্যে রয়েছে ক্যাসিয়া, সোনালু, কাঞ্চন, পলাশ, অর্জুন, আমলকী, নিম, সাদা কুরচি, জ্যাকারান্ডা, কৃষ্ণচূড়া, জারুল, কদম ও হিজল।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ​তাড়াশ থানা অফিসার ওসি হাবিবুর রহমান, ​পৌর বিএনপির সাবেক আহব্বায়ক তপন কুমার গোস্বামী,
​ সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার
​, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার,
​তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ,
​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,নির্বাচন কর্মকর্তা গোলাম আজম
​সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা,
​যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম,
​ফায়ার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম,
​উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহ আলম ফকির এবং যুবদল নেতা শুকুর মির্জা পৌর সেচ্ছাসেবকদল নেতা হাসান মির্জা সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাড়াশ পৌরসভাকে সবুজায়নের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
​পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হাসান জানান, শুধু গাছ লাগানোই নয়, এগুলোকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা করবে তাড়াশ পৌরসভা। এক্ষেত্রে তিনি সকলের সহায়তা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online