• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খাইরুজ্জামান মুন্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, স্থানীয় গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাবিবর আহাম্মেদ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online