• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

admin / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি আমেরিকান লেন্স দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
​রবিবার তাড়াশ পৌর সদরের জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই এলাকার নিম্ন আয়ের মানুষ এবং দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এমন শত শত রোগীকে ক্যাম্পে ভিড় করতে দেখা যায়।
​বগুড়ার বনানীর গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের আর্থিক সহযোগিতায় ক্যাম্পে আসা রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বিশেষভাবে বাছাই করা হয়।

​চক্ষু ক্যাম্পে আসা কয়েকজন সাধারণ রোগী জানান, বিনামূল্যে এমন উন্নত চিকিৎসা এবং নামীদামী হাসপাতালের ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
​ওই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন জিকেএস হাসপাতালের পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন,
​আমাদের এলাকার একটি বড় অংশ সুবিধাবঞ্চিত এবং দরিদ্র। অর্থের অভাবে অনেকেই চোখের উন্নত চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারেন না। এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই হলো সেইসব মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সম্পূর্ণ বিনামূল্যে আমেরিকান লেন্স দিয়ে তাদের ছানি অপারেশন করা হবে। যা এ অঞ্চলের অসহায় মানুষদের নতুন করে পৃথিবীর আলো দেখতে সাহায্য করবে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online