• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

তাড়াশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

admin / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, শীর্ষ স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।তাড়াশ উপজেলা পরিষদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে তাড়াশ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ,জেড ম নাহিদ হোসেন।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমক এর সভাপতিত্বে উক্তু অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইমরান রসুল সায়েম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী,তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ,জেড এম নাহিদ হোসেন বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো আমাদের সুষ্ঠভাবে বাস্তবায়ন করতে হবে। মা ও শিশু স্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে।আমাদের জনসংখ্যাকে মেধা সম্পূর্ণ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাড়াশ উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছেন।এজন্য তাদের ধন্যবাদ জানাই।
আলোচনা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী,পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পা পরিদর্শক,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online