• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত

admin / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার জুলাই যোদ্ধা, সুধীজন ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাথায় গুলিবিদ্ধ ও আহত জুলাই যোদ্ধা
জাহাঙ্গির আলম ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত শাহিন বাবুর আবেগঘন বক্তব্য উপস্থিত সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online