• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

admin / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুমের নেতৃত্বে (তাড়াশ-রায়গঞ্জ) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার বাদ যোহর তাড়াশ উপজেলা চক্ষু হাসপাতাল সংলগ্ন মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​দোয়া মাহফিলে মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। আয়োজক মো. মাসুম জানান, এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনায় ওই মাদ্রাসার ছাত্র, স্থানীয় মুসল্লি ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।​দোয়া ও মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সকল ইউনিয়ন যুবদলের সভাপতিসহ নেতাকর্মীরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক তথ্য গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু ক্রিয়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জ্বল, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য এ এফ সোহেল রানা, এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হীরা,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাসান প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মাওলানা আব্দুল কাইয়ুম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online