• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে -পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

admin / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

মোঃ জিপরুল হোসাইন

নিজস্ব প্রতিবেদক

চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বৃহত্তর চলনবিল এশিয়া মহাদেশ তথা বিশ্বের ব্যাপক সংখ্যক ভ্রমণ পিপাসুদের আকর্শন করবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণ পিপাসু খুঁজে পাবে প্রশান্তি। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে চলনবিল সমন্বিত ইকো টুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্পের সাম্ভ্যতা যাচাই অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ সব কথা বলেন।
সিরাজগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শহিদুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ চলনবিলের ৯নং ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এরপর চলনবিলের প্রাণ কেন্দ্রে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, আমরা চলনবিল অধ্যূষিত নাটোর জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাড়াশ উপজেলার ৯নং ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থানটিও পরিদর্শন করলাম। বিষয়টি নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online