• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

admin / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন

​নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া।
​মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের উপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও পরিকল্পিত। এ ঘটনা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে হামলার পেছনে থাকা কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইউসুফ আলী, সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে আব্দুল মামুন, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেচ্ছাসেবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online