• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার

admin / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে এক হতদরিদ্র পরিবারের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গবাদিপশুর একমাত্র খাদ্য সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
​রবিবার গভীর রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ জসমত আলী।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে প্রতিবেশি সাইফুল ইসলাম তার ঘরের জানালা দিয়ে বাইরে আগুনের আলো দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বাইরে এসে জসমত আলীর খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে সম্পূর্ণ খড়ের পালাটি পুড়ে ছাই হয়ে যায়।
​ক্ষতিগ্রস্ত জসমত আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি দিনমজুরের কাজ করে খুব কষ্টে সংসার চালাই। অনেক কষ্টে কিছু গরু কিনে লালন-পালন করছি। গরুর খাবারের জন্য ৩০ হাজার টাকা দিয়ে খড় কিনে নিজের জায়গায় পালা দিয়ে রেখেছিলাম। কে বা কারা শত্রুতা করে আমার সেই খড়ের পালাটি পুড়িয়ে দিল। আমার নিজের কোনো শত্রু নেই, তবে গ্রাম্য সমাজ নিয়ে কিছু দ্বন্দ ছিল। এর জন্যই কি আমার এত বড় ক্ষতি করা হলো? এখন আমি গরুগুলোকে কী খাওয়াব?
​এ ঘটনায় ন্যায়বিচার ও ক্ষতিপূরণের আশায় তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত জসমত আলী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online