• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

admin / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে এক ভূমিহীন ব্যক্তির দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল, গালিগালাজ এবং দেশীয় অস্ত্র নিয়ে পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ভূমিহীন কামাল হোসেন (৫৬) প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন—উপজেলার মাকড়শোন গ্রামের মান্নান (৬০), আমিরুল (৫০), সিরাজ (৫৮) এবং শফি (৪৫)।

​অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ থানাধীন মাকড়শোন মৌজার আনুমানিক ২০ শতাংশ খাস জমিতে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন কামাল হোসেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা কিছুদিন ধরে তাকে উচ্ছেদ করে জায়গাটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে কামাল হোসেনের বসতবাড়ি ঘিরে ফেলে এবং ঘর ঘেঁষে জোরপূর্বক বেড়া দিতে শুরু করে। কামাল হোসেন বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র উঁচিয়ে মারার জন্য তেড়ে আসে। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় সানোয়ার, আনিছসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

​ভুক্তভোগী কামাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন ভূমিহীন লোক। সামান্য মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেওয়ার জন্য তারা নির্যাতন চালাচ্ছে। বর্তমানে পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি।”

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সুরক্ষার জন্য প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online