• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

admin / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ০৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ।
মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর তাড়াশে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন,ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে। আগামী তিন মাস জুড়ে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online