• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময়

admin / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরার পাশাপাশি উন্নয়নে নানা প্রস্তাব দেন।

সভায় বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সহ সভাপতি জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, কৃষি কর্মকর্তা এমিলি জান্নাত, তাড়াশ থানার ওসি ইমাম জাফর তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা তাড়াশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা, মাদক নিয়ন্ত্রণ করা, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কমিশনার ইউসুফ আলী স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনসাধারণের প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online