• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশে ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান সুইট গ্রেফতার

admin / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সুইটকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহফুজুর রহমান সুইট তাড়াশ পৌর এলাকার পূর্বপাড়া শাহী জামে মসজিদসংলগ্ন এলাকার রফিকুল ইসলামের বড় ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার খালকুলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার সময় নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মামলার বাদী শাহীন বাবু হামলার শিকার হন।

এ ঘটনায় শাহীন বাবু বাদী হয়ে ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি করে ২০২৫ সালের ১৯ জুলাই তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন,দায়েরকৃত মামলায় গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান সুইটকে গ্রেফতার করা হয়।এবং আজ দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online