• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন

admin / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:3172911098809000;appts:1790491676205;qlty:1;;illum:2 scene:25 humanIn:4;

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কলেজের আইসিটি হলরুমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে তাদের কলেজজীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। তারা কলেজজীবনের অভিজ্ঞতা, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, পড়াশোনায় মনোযোগ এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার বিষয়ে নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম,        ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক সাইদুর রহমান সাজু, অধ্যাপক দুলাল হোসেন, অধ্যাপক আবুল বাশার ও অধ্যাপক আব্দুল আজিজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো আচরণ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করে শিক্ষকদের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online