• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

admin / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অভিযানে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

অভিযান চলাকালে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ, ক্যাম্পাস, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, আব্দুল মালেক, সাব্বির আহাম্মেদ, সাবিনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, প্রভাষক সুলতান আহমুদসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে কলেজ কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা বা ব্যক্তিগত সতর্কতাই যথেষ্ট নয়, বরং মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু কলেজ ক্যাম্পাসেই নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online