মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, বিএনপি নেতা জয়নুল আবেদীন মাহবুব, কৃষকদল নেতা গোপাল চন্দ্র ও ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সব খাতে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি। আধুনিক প্রযুক্তির সুষম ব্যবহার, উদ্ভাবনী ভাবনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে আবুল বাশার, নজরুল ইসলাম, আব্দুল বারিক, আলাউদ্দীন আহমেদ, শেখ সাদি সোহাগসহ স্থানীয় নারী উদ্যোক্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।