• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত উল্লাপাড়ায় শতবর্ষী আহসান আলী নিখোঁজ, সন্ধান চায় পরিবার তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তাড়াশে বিধবার জমি দখলের অভিযোগ তাড়াশে বিধবার জমি দখলের চেষ্টার অভিযোগ তাড়াশে জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে: শাহ আলম ফকির

admin / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Ai-র সহায়তায় মাদকের সঙ্গে জড়িয়ে পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, এটি একটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
শাহ আলম ফকির অভিযোগ করে বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র ফেক (ভুয়া) আইডি ব্যবহার করে আমাকে মাদকের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিমভাবে তৈরি পোস্টার প্রচার করছে। এর মূল উদ্দেশ্য আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের বিন্দুমাত্র কোনো ভিত্তি নেই। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা উচিত। যাচাই ছাড়া এভাবে প্রযুক্তি ও ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কাপুরুষোচিত কাজ।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব পোস্টার ও তথ্যের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে এই মিথ্যা ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online
20 October 2026

তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মামুনের বিশাল মোটরসাইকেল শোডাউন

www.deshbortoman.online