• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইব্রাহিম খলিলউল্লাহর সন্ধান চায় পরিবার তাড়াশে বিভাগীয় কমিশনারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাগনের মতবিনিময় তাড়াশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তাড়াশে ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তাড়াশে লীলা কীর্তনে খাবার বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী শুকুর মির্জা তাড়াশে দুর্বৃত্তদের আগুনে খড়ের পালা ভস্মীভূত, নিঃস্ব দরিদ্র পরিবার তাড়াশে ইসুফ আলী মন্টু নামে এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

admin / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে রিপন প্রামানিক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ| এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে|
শুক্রবার সকালে তাড়াশ থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ হাবিবুর রহমান|
সংবাদ সম্মেলনে ওসি হাবিবুর রহমান জানান, গত ১৫ এপ্রিল উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডুপাড়া গ্রামের আসান আলীর ছেলে রিপন প্রামানিক তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন| পথে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী নামক স্থানে হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে একটি ধানের ক্ষেতে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়| পরবর্তীতে স্থানীয় লোকজন জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে|
পুলিশ জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের পর তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়| মামলার পর থেকেই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ| এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তাড়াশ থানা পুলিশ| গ্রেফতারকৃত আসামিরা হলেন রফিকুল ইসলাম (৫০),গোলাম মোস্তফা (৩৬),তোফায়েল ইসলাম (৪৫)|
তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে| ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ|

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online
18 August 2026

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইচ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

www.deshbortoman.online