• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশে পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা তাড়াশে ছাত্রীদের যৌন হয়রানকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল তাড়াশে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

ঈদুল আযহা উপলক্ষ্যে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ জন

admin / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#

মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ৪’শ দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে প্রতি জন এক হজার টাকা করে এ মানবিক সহায়তা দেয়া হয়।
​সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ওই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ​অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
​এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা ও সদস্য সচিব শাহাদত হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসান মির্জা এবং সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা প্রমুখ।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে ওই অর্থ বিতরণ করা হচ্ছে। যা তাদের ঈদ উদযাপনে অনেকটাই সহায়ক হবে।
অর্থ সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুঃস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online
13 July 2026

তাড়াশ উপজেলা শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মেহেদী হাসান

www.deshbortoman.online